রাজনীতি

রিল-মেকিং বিজয়ীদের সাথে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

রিল-মেকিং বিজয়ীদের সাথে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ আজ
ছবিঃ সংগৃহিত

‘আমার ভাবনায় বাংলাদেশ’  শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আজ দুপুর ২টায় গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মাহদী আমিন বলেন, এতে আরও অংশ নেবেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ইতোমধ্যেই  জাইমা রহমান বাংলাদেশের নীতি প্রণয়নের কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন, যা দেশব্যাপী সমাদৃত হয়েছে।  

উল্লেখ্য, আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তারেক রহমান চট্টগ্রামের একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইয়ুথ পলিসি টক’- এ অংশ নেবেন। সেখানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও নারীর ক্ষমতায়নসহ বিএনপির বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে মতবিনিময় করবেন এবং তরুণদের মতামত শুনবেন।