রাজনীতি

১৭ বছর অটোপাশের নির্বাচন হয়েছে, এখন সিদ্ধান্ত নেবে জনগণ: হুমাম কাদের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ এএম

১৭ বছর অটোপাশের নির্বাচন হয়েছে, এখন সিদ্ধান্ত নেবে জনগণ: হুমাম কাদের
ছবিঃ সংগৃহিত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, ১৭ বছর অটোপাশের নির্বাচন হয়েছে। এখন নতুন একটা সুযোগ এসেছে। আপনারাই সিদ্ধান্ত নেবেন, কাকে ভোট দেবেন। আমরা নতুন বাংলাদেশ ও নতুন রাজনীতি দেখতে চাই।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের চা শ্রমিকদের সঙ্গে নির্বাচনি প্রচারণাকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া মারা যাওয়ার আগে একটি স্বপ্ন দেখেছিলেন, এই দেশে আর প্রতিহিংসার রাজনীতি থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন তারেক রহমান।

তিনি আরও বলেন, এই জমিনের মালিক আপনারা। আমি আপনাদের কাছে পাঁচ বছরের জন্য চাকরি চাইতে এসেছি। ১২ তারিখে আপনারা সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই চাকরি দেবেন কিনা। ভোট নেওয়ার পর আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, এই রেওয়াজ বদলাতে হবে।

এই পথসভায় অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী, সাবেক সদস্য অধ্যাপক আজম খাঁন,উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সদস্যসচিব আবু আহমেদ হাসনাত, যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, কোদালা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোস্তফা।

সভয় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ মেম্বার, ইউনুস মনি, উত্তর জেলা জিয়া শিশু-কিশোর মেলার আহ্বায়ক জাফর আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সেলিম ডালিম ও সদস্যসচিব মো. ইমরান খান, ছাত্রদলের সভাপতি আবুল বয়ান তালুকদার ও সদস্যসচিব মো. নাছের, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক ও সদস্যসচিব মো. সিরাজসহ স্থানীয় নেতারা।