রাজনীতি

মির্জা আব্বাসের আসনে এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

মির্জা আব্বাসের আসনে এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের তিনটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। এ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

প্রাপ্ত ফল অনুযায়ী, শাপলা কপি প্রতীকের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১ হাজার ২৪৯ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ১ হাজার ২৪২ ভোট। ফলে তিন কেন্দ্র মিলিয়ে ৭ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত এলাকা হলো মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়। বর্তমানে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হচ্ছে।