রাজনীতি

তারেক রহমানকে শুভেচ্ছা জানাল মার্কিন দূতাবাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

তারেক রহমানকে শুভেচ্ছা জানাল মার্কিন দূতাবাস
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা। একই সঙ্গে সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে।

শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ অভিনন্দন বার্তা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার। পাশাপাশি বিএনপি এবং তারেক রহমানকে তাঁদের ‘ঐতিহাসিক বিজয়’-এর জন্য শুভেচ্ছা জানানো হয়।

ইউ.jpg

এতে আরও উল্লেখ করা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য সামনে রেখে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

দূতাবাসের এই বার্তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।