রাজনীতি

মধ্যরাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ এএম

মধ্যরাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল 
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও নেতাকর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে রাজধানীতে মধ্যরাতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে দলটির বাংলামোটর কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।

এদিন এনসিপির বাংলামোটর কার্যালয়ের সামনে থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা হন।

এসময় ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘একদিনে ৩ খুন, তারেক জিয়ার অনেক গুণ’- এমন নানা স্লোগান দেন তারা।

মিছিলে এনসিপির মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।