রাজনীতি

কোথায় হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, জানালো গণপূর্ত মন্ত্রণালয়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম

কোথায় হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, জানালো গণপূর্ত মন্ত্রণালয়
তারেক রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসভবনের অনুসন্ধান ইতিমধ্যেই শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের মাধ্যমে। সম্ভাব্য কয়েকটি স্থান নির্ধারণ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। এই পরিস্থিতিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনা ভবন ছাড়লে, সেটিকে সংস্কার করে নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংস্কারের কাজ সম্পন্ন হতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে।

নতুন সরকারের প্রধানমন্ত্রীর ও মন্ত্রীদের আবাসন নির্ধারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল, যা বিভিন্ন সম্ভাব্য বাসভবনের বিষয়ে সুপারিশ জমা দিয়েছিল। মূলত গণভবনকে জাদুঘরে রূপান্তরের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।