রাজনীতি

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ এএম

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 
ছবিঃ সংগৃহিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২৪ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

এসময় জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ উত্তরাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।