রাজনীতি

জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী চাই: সালাহউদ্দিন আম্মার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী চাই: সালাহউদ্দিন আম্মার
সালাহউদ্দিন আম্মার। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–কে দেশের ইতিহাসের সবচেয়ে ‘কিউট’ বিরোধী দল উল্লেখ করে তাদের মতো স্বভাবের একটি পাত্রী চাওয়ার কথা বলেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আম্মার লেখেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ইতিহাসের সবচেয়ে কিউট বিরোধী দল! আমরা জেন-জি এমন বউ চাই। দিনে যা খুশি করবো, রাতে ফুল নিয়ে হাজির হবো, একটু রোমান্টিক হাসি—সব মাফ! সকাল হলেই আবার আগের কাজ শুরু। বউ চুপ থাকবে… কথা বললেই ডিভোর্সের ভয়! রাজনীতিটাও যেন কিউট মডেলে চলে গেছে।”

আরেক অংশে তিনি লেখেন, “ক্ষমতাসীন দল হরতাল ডাকছে আর বিরোধীদল নতুন বউয়ের মতো—জামাইয়ের সঙ্গে বেয়াদবি করতে চাইছে না! কী আজব এক দেশে জন্ম নিলাম! এখানে ভূমিকা উল্টে যায়, দায়িত্ব উল্টে যায়, কিন্তু নাটক বন্ধ হয় না।”

পোস্টের শেষাংশে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে আম্মার বলেন, “যাইহোক, এগুলো কেন বলছি জানেন? জামায়াতে ইসলামীর মতো আমার একটা পাত্রী লাগবে। আমি এমন পাত্রীর সন্ধানে আছি। সারাদিন বাইরে বাইরে থাকব, বিরোধী দলের কোনো চাপ থাকবে না। সন্ধানে থাকলে জানাবেন প্লিজ।”

সালাউদ্দিন.jpg

পরে মন্তব্যের ঘরে তিনি ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা ও শান্তা আক্তারকে ট্যাগ করে লেখেন, “প্লিজ, জামায়াতের মতো একটা পাত্রী দেখো ভাই। তোমাদের মতো বান্ধবী থাকতে আমি এমন পাত্রী পাচ্ছি না। আফসোস!!”

ক.jpg

আম্মারের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।