রাজনীতি

কেমন আছেন মির্জা আব্বাস, যা জানা গেল 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

কেমন আছেন মির্জা আব্বাস, যা জানা গেল 
ছবিঃ সংগৃহিত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে অল্প অল্প কথাও বলছেন তিনি।    

আজ শুক্রবার (০৩ এপ্রিল) তার পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। 

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তারপর তাকে গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়।