রাজনীতি

শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ এএম

শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের
ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে তিনি জানিয়েছেন, সেই আলাপচারিতা ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক

রোববার (১৯ এপ্রিল) একটি টকশোতে অংশ নিয়ে জিএম কাদের বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের মধ্যে কথোপকথন হয়েছে। তবে সেখানে কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি।

তিনি জানান, কথোপকথনে মূলত পারস্পরিক কুশল বিনিময় হয়েছে। শেখ হাসিনা কেমন আছেন—এ ধরনের সাধারণ বিষয় নিয়েই আলোচনা সীমাবদ্ধ ছিল বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরা বা পুনরায় সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে কোনো কথা হয়নি বলেও স্পষ্ট করেন জিএম কাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না। ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি।