রাজনীতি

রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই, উন্নয়নের ঐক্যকে ধারণ করেই এগিয়ে যাবো: আইন মন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম

রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই, উন্নয়নের ঐক্যকে ধারণ করেই এগিয়ে যাবো: আইন মন্ত্রী
ছবিঃ সংগৃহিত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি সে পথ ধরে হাঁটতে চাই। রাজনৈতিক ও আদর্শিক বিরোধীতা থাকবেই। উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সাথে হাত মিলিয়ে এগিয়ে যাবো।  

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে উন্নয়ন সংলাপ 'কেমন দক্ষিণ - পশ্চিমাঞ্চল চাই' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন । 

আইন মন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। কৃষকদের সুবিধার্থে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগও বাস্তবায়নের পথে রয়েছে। তিনি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। 

এসময় তিনি বলেন, পেঁয়াজ সংরক্ষণের জন্য এ অঞ্চলে কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে এবং চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।  

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, জাকির হোসেন সরকার সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি এছাড়াও কুষ্টিয়াসহ দক্ষিণ - পশ্চিমাঞ্চের জেলা গুলোর সংসদীয় আসনের সাংসদবৃন্দ।