রাজনীতি
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’ পার্থকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর
বিজিপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ জামায়াতের সংসদ সদস্যকে ব্যক্তিগতভাবে মাইক্রোওভেন দিতে চাওয়ার প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’। বিষয়টি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আর বাড়াবাড়ি তো কোনো দরকার নেই।
পার্থের বক্তব্যের প্রতিবাদে জানিয়ে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান সংসদে বলেন, মাননীয় সদস্য (পার্থ) পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, আপনি (স্পিকার) তো প্রথমেই নাকজ করেছেন যে, এটা পয়েন্ট অব অর্ডারের বিষয় না। দুই নম্বর একজন সদস্য (জামায়াত নেতা মজিবুর রহমান) তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছে। আপনি (স্পিকার) রাইটলি বলেছেন যে এটা হাউজে না হলে এটার জন্য কমিটি আছে ওখানে বললেই হতো।
কিন্তু তিনি এটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন। উনি তো আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আমার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। উনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দেবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলা এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না।
বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করব যে আমিসহ আমরা সবাই আগামীতে এগুলোর প্রতি আরো যত্নশীল হব। ধন্যবাদ স্পিকার।
এ বিষয়ে স্পিকার বলেন, মাননীয় বিরোধী দলের নেতা এটা নিয়ে কোনো বিতর্ক হোক এটা আমি চাই না। আপনি অন্য কোনও বিষয়ে বললে বলেন। এটা সম্পর্কে আর শুনতে চাই না। এটা আরেকটি কথা আমি বলি আপনাদের কথা। আর আর যেভাবে আপনি একজন সদস্যকে অফার করেছেন তাকে দেবেন। এটাও তার জন্য একটি ডিসরেসপেক্টফুল মনে হতে পারে। উনি নিজের জন্য চাননি। সকল সংসদ সদস্য যারা বসবাস করে সংসদের সরকারি বাড়িতে তাদের জন্য বলেছেন।
সুতরাং এটা নিয়ে এই বিষয়টা নিয়ে আর বিতর্ক না হোক এটা আমি চাই। মাননীয় নেতা এরপরে আর বাড়াবাড়ি তো কোনো দরকার নেই। বিরোধী দলের নেতা আপনি তো এই সম্পর্কেই বলবেন তো।