রাজনীতি
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান
ছবি: সংগৃহীত
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন আহমদ হানজালাকে চিড়িয়াখানায় রাখার প্রস্তাব দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান।
শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান লেখেন, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা উচিত, যাতে টিকিট কেটে মানুষ তাকে দেখতে পারে। সাম্প্রতিক সময়ে এক বিএনপি নেতার সঙ্গে তার আচরণ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে “অদ্ভুত” আখ্যা দেন।
তিনি আরও দাবি করেন, অতীতের রাজনৈতিক বাস্তবতায় এমন আচরণ দেখা যায়নি। এখন কিছু ব্যক্তির আচরণ অতিরিক্ত ঔদ্ধত্যপূর্ণ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে তিনি লেখেন, রাজনৈতিক পরিস্থিতি ও শূন্যতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা দুঃখজনক।
রাজনীতি নিয়ে আরও পড়ুন