রাজনীতি
শহীদ ওসমান হাদিকে ইনকিলাব মঞ্চের আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে
সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক ও সদস্যসচিব নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম তুমা। একই সঙ্গে শহীদ ওসমান হাদিকে সংগঠনটির আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে। এছাড়া আট সদস্যের একটি আংশিক কমিটি ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটিও ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্দুল্লাহ আল জাবের আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম তুমা সদস্যসচিব নির্বাচিত হন।
একই সভায় শহীদ ওসমান হাদিকে ইনকিলাব মঞ্চের আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়।
নির্বাচনের পর নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে আট সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের, সদস্যসচিব ফাতিমা তাসনিম তুমা, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রোকসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোহাইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জাহির এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিসবাহ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে জি এ সাবিরকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রহমান আদনান। সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্ত আক্তার ও শাকিন শাহরাজ।