রাজনীতি
‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’
বাংলাদেশ টেলিভিশনের নিয়োগসংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জামায়াত শিবির ও জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে কটাক্ষ করেছেন বিশেষায়িত ম্যাগাজিন ‘জবান’ এর সম্পাদক ও অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি।
মঙ্গলবার ২০ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রেজাউল করিম রনি লেখেন, ‘দেশ চালায় বিএনপি কিন্তু আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়ায় জাশি এনসিপি। বিষয়টা খুব মজার, অবশ্যই ব্যাপক মজার। বিরাট সৌভাগ্য আমার। আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের।’
তিনি আরও লেখেন, ‘ওরা যেমন সকাল বিকাল ফেসবুকে সরকার গঠন করে ফেলে, তেমনি আমাকেও যেখানে সেখানে নিয়োগ দিয়ে বেড়ায়।’
পোস্টের শেষাংশে জামায়াত শিবির ও এনসিপিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন করেন, ‘মানুষ পাগল হলে কি জাশি এনসিপি করে, নাকি জাশি এনসিপি করে পাগল হয়?’
বাংলাদেশ টেলিভিশনের নিয়োগসংক্রান্ত ছবিটি শেয়ার করে দেওয়া রেজাউল করিম রনির এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছে।