সারাদেশ
বরিশালে কলেজছাত্রকে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
বরিশালের গৌরনদী উপজেলায় এক কলেজছাত্রকে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ভুক্তভোগীর বাবা গৌরনদী মডেল থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার সময় ছিল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা। অভিযুক্তরা হলেন- মাসুদ সরদার, নিলয় আহমেদ ও ইমন। ঘটনার পর ভুক্তভোগী বাড়ি ফিরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর পরদিন থানায় অভিযোগ করেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, “মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। এরই মধ্যে নিলয় আহমেদ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত মাসুদ সরদারসহ অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”
সারাদেশ নিয়ে আরও পড়ুন