সারাদেশ

চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে বহিষ্কার বিএনপি নেতা উদয় কুসুম


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৭:১০ পিএম

চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে বহিষ্কার বিএনপি নেতা উদয় কুসুম
উদয় কুসুম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের সন্ত্রাসী বলে বহিষ্কার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

রোববার (৩১ আগস্ট) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী, বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উদয় কুসুম বড়ুয়াকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

এর আগে রবিবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করে একটি পোস্ট দেন উদয় কুসুম। এই মন্তব্যের পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

শিক্ষার্থীদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করায় দলের ভেতরেও অসন্তোষ দেখা দেয়। এমনকি তার বিরুদ্ধে সংঘর্ষে উসকানি দেওয়ার অভিযোগও উঠেছে।