সারাদেশ
টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে রাজারছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশিতে ১টি ৭.৬২ মিঃ মিঃ বিদেশি পিস্তল, ৯টি দেশীয় অস্ত্র এবং প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।