সারাদেশ

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে অভিযান, আটক ৭


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে অভিযান, আটক ৭
ছবি: সংগৃহীত

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পৈতৃক বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরের পর চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ নগরের চশমা হিল এলাকায় অবস্থিত ওই ভবনে তল্লাশি চালায়।

পুলিশের তথ্য অনুযায়ী, নওফেলের বাড়িতে ছাত্রলীগের একটি গ্রুপ জড়ো হয়েছে এমন আশঙ্কায় অভিযান করা হয়।

পুলিশ জানান, তল্লাশির সময় নিষিদ্ধ ছাত্রলীগের কাউকে পাওয়া না গেলেও সাত যুবককে আটক করা হয়েছে। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বলেন, “তাদের যাচাই-বাছাই করে, যদি আওয়ামী লীগ বা অন্য কোনো সন্দেহভাজন সংযোগ পাওয়া না যায়, তবে তাদের ছাড়া হবে।”

এ ঘটনার পেছনের প্রেক্ষাপট হিসেবে উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৩ আগস্ট সন্ধ্যায় নওফেলের বাড়িতে অগ্নিসংযোগ হয়েছিল। এই ঘটনার প্রতিক্রিয়ায় নওফেলের অনুসারীরা বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন এবং এরশাদ উল্লাহর বাড়িতে আগুন দেয়। মূলত ওই বাড়ি তখন ফাঁকা থাকার কথা।

এলাকাবাসীর বরাতে জানা যায়, অভিযান চলাকালীন সময় বাড়ির কিচেনে রান্না হচ্ছিল।