সারাদেশ
চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, ১০ তরুণ-তরুণী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ‘অসামাজিক কার্যক্রম’-এ জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
রোববার দিবাগত রাতে নগরীর বাকলিয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল আবাসিক হোটেল-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলটির একাধিক কক্ষ থেকে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বাকলিয়া থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকার ওই আবাসিক হোটেলের চতুর্থ তলার কয়েকটি কক্ষ থেকে তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।