সারাদেশ
চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
জানা গেছে, সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় একটি ক্রেনের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হন নাফিসা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাফিসার মৃত্যুর খবর শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন তার সহপাঠীরা।
সারাদেশ নিয়ে আরও পড়ুন