সারাদেশ

কক্সবাজারে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

কক্সবাজারে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২
ছবি: সংগৃহীত

কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যটকদের একটি দল হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে গোসলে নামেন। এ সময় ঢেউ ও স্রোতের টানে তারা ভেসে যান। পরে স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।