সারাদেশ
টাঙ্গাইলে এনসিপি’র পদযাত্রায় যেতে শিক্ষার্থীদের বাধ্য করায় বিক্ষোভ (ভিডিও)
গত মঙ্গলবার টাঙ্গাইলে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। সেই পথযাত্রায় টাঙ্গাইল পৌর শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর পূর্বক শ্রেণিকক্ষ থেকে বের করে নিয়ে ওই অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
এই পদযাত্রায় অংশগ্রহণের প্রতিবাদে বুধবার (৩০ জুলাই) দুপুরে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, টাঙ্গাইলের বিগত ইতিহাসে ক্লাস বাদ দিয়ে কোন রাজনৈতিক সভা-সমাবেশে অংশগ্রহণ করেননি এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ গত মঙ্গলবার শহরের নিরালা মোড়ে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির পথসভায় যোগদানের জন্য শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে নিয়ে আসে পদযাত্রা করাতে বাধ্য করানো হয়। এ সময় শিক্ষকরা বাঁধা দিতে গেলে তাদেরকেও লাঞ্ছিত করে। এনিয়ে বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তাই তারা এনসিপিকে তাদের স্যারদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।
এ সময় বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনে অংশগ্রহণ করেন