সারাদেশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে কখনো ক্ষমতার লোভ ছিল না: টুকু


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পিএম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে কখনো ক্ষমতার লোভ ছিল না: টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: ঢাকাপ্রকাশ

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজের মধ্যে কখনো ক্ষমতার লোভ ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই তিনি চাকরিস্থলে ফিরে গিয়ে ছিলেন। দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে, তখন এ দেশ একটি দুর্ভিক্ষ কবলিত দেশ ছিল ১৯৭৪ সালে। সেই জায়গা থেকে ৭৫-এ সিপাই-জনতার বিপ্লবের মধ্য দিয়ে পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের দায়িত্বভার গ্রহণ করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী দিনে আমরা বিএনপি সকলকে নিয়ে ঐক্যবৃদ্ধভাবে এদেশকে নতুন করে গড়ে তুলব। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হোক, এ জন্য সঠিক ভোট চাই। আমরা খুনি হাসিনার মতো ভোট চাই না। আমরা চাই, আমাদের আমি দেব, যাকে খুশি তাকে দেব এবং জনগণের প্রতি যারা বেশি কাজ করবে জনগণ তাকে বেছে নেবে। এদেশের মালিক এদেশের জনগণ।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

টুকু বলেছেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশের প্রত্যেক বাড়িতে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ওই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়েদের নামে। যাতে ওই সংসারের মধ্যে মায়েরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পাবে প্রতি মাসে। যাতে করে মায়েরা যেন ওই পরিবারে সম্মানিত হয়। এতে করে মা’দের আরও শক্তি বৃদ্ধি পাবে। এটা বিএনপি সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপি এই নেতা আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। জনগণই নির্ধারণ করবে আগামীতে বাংলাদেশ কে পরিচালনা করবে। বিগত সরকার আমলে কিশোর গ্যাং তৈরি করে সারাদেশে মাঠে নামিয়েছিল। আজকের কিশোররা আগামীর বাংলাদেশ। কিশোরদের আগামীতে আর কেউ যেন পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব।

এ সময় ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।