সারাদেশ

শরীয়তপুরে পরিত্যক্ত ঘরে মিলল ৩৫টি হাতবোমা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৮:৪৪ এএম

শরীয়তপুরে পরিত্যক্ত ঘরে মিলল ৩৫টি হাতবোমা
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার বিকালে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার বসতবাড়ি থেকে হাত বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পোড়াগাছা এলাকার মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী। তার বাড়িতে কেউ না থাকায় ঘরটি ফাঁকা ছিল। দুপুরে ওই ঘরে অভিযান চালানো হয়। এসময় পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩৫টি হাত বোমা উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা চালাতে না পারে সেজন্য পুলিশের তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাত বোমাগুলো উদ্ধার করা হয়।