সারাদেশ

১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ এএম

১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনায় মনোযোগ ফেরাতে এবং মোবাইল আসক্তি কমাতে প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, শিক্ষার্থীরা যাতে পড়ালেখার প্রতি মনোযোগী হয় এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকে, সেজন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, "সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। বিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।"

ইউএনও আরও জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি চালাবে।