সারাদেশ
জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে পিড়ারবাড়ি বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা যৌথভাবে পদত্যাগের বিষয়টি জানান।
লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতের হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক (ঝন্টু)। তিনি জানান, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক কারণ দেখিয়ে তারা পদ ও সংগঠনের সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- মনজ মল্লিক (সভাপতি), বিমল বালা (সহসভাপতি), নারায়ণ হালদার (উপদেষ্টা), এবং সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।
এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ জানান, সম্প্রতি ওই কমিটি গঠিত হয়েছিল। তবে তারা পদত্যাগ করেছেন কি না, সে বিষয়ে তিনি অবগত নন।