সারাদেশ
নারায়ণগঞ্জে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে রিপন সরদার (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের দেওভোগ এলাকার লেকের পানির মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রিপন সরদারের বাড়ি বরিশাল জেলার উজিরপুরে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে নারায়ণগঞ্জের এক নম্বর বাবুরাইল, তাঁতীপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সিটি পার্কের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে রিপন সরদারের মৃত্যু হত্যা নাকি পানিতে ডুবে হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
সারাদেশ নিয়ে আরও পড়ুন