সারাদেশ
টাঙ্গাইলে জুটমিলে পাওনা টাকা ফেরত চাওয়ায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুরে একটি জুট মিলে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ‘চাদা দাবি’ বলে মিথ্যা অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে আক্তার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি উপজেলার সারপলশিয়া এলাকায় ‘ফুড অফিসার্স যমুনা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ (জুটমিল) প্রতিষ্ঠানের সুপারভাইজার হিসেবে কর্মরর্ত রয়েছেন। সম্প্রতি চাঁদা দাবির অভিযোগ এনে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের নামে মামলা দায়ের করেছেন তিনি।
অভিযুক্তরা হলেন- উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি আসলাম তালুকদারের ছেলে ওয়ারেস (২৫), সারপলশিয়া বাছেদের ছেলে মো. শামীম (২৭), আব্দুল হাই তালুকদারের ছেলে লিখন তালুকদার (২৯)।
জানা যায়, জুটমিলের একজন অংশীদার মেসার্স প্রিয়ন্তী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী আব্দুল হাই সরকারের কাছে লিখন তালুকদার ৫০ লাখ টাকা পান বলে দাবি তার। সেই পাওনা টাকাগুলো ফেরত দেওয়ার জন্য একাধিবার সময় নেন হাই সরকার। গত ২২ আগস্ট বন্ধুদের নিয়ে জুটমিলে পাওনা টাকা চাইতে যান লিখন। একপর্যায়ে জুটমিলের ম্যানেজার সাজিদুর রহমান ওরফে শাহজাহানের সাথে অসৎ আচরণ করে লিখনসহ তার বন্ধুরা।
পরবর্তীতে ২৪ আগস্ট জুটমিল কর্তৃপক্ষ থেকে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে লিখনদের অফিসে ডেকে নেন। পরে সন্ধ্যায় পাওনা টাকা ফেরত না পেয়ে সেখানে গিয়ে ম্যানেজার শাহজাহানকে খুঁজতে থাকেন তারা। পরে হঠাৎ করে শাহজাহান স্ট্রোক করলে মিলের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এনিয়ে চালঞ্চ্য সৃষ্ট হয়।
এ ঘটনায় তাদের হুমকি-দামকিতে ভয় পেয়ে জুটমিলের ম্যানেজার সাজিদুর রহমান শাজাহান স্ট্রোক করে মৃত্যুবরণ করছে এমন অভিয়োগ এনে ভূঞাপুর থানায় লিখিত মামলা করেন জুটমিলের সুপারভাইজার আক্তার হোসেন।
এ প্রসঙ্গে সুপারভাইজার আক্তার হোসেন বলেন, তারা চাঁদার জন্য আসছিল কি-না সে জানেন না। তাকে দিয়ে এই চাঁদা দাবির অভিযোগ করানো হয়েছে বলেও জানান তিনি।
অভিযুক্ত ওয়ারেসের বাবা আসলাম তালুকদার বলেন, পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে জুটমিল কর্তৃপক্ষ লিখনকে অফিসে ডাকেন। পরে লিখন তার কয়েকজন বন্ধু নিয়ে অফিসে যান। পরে বালুঘাটের রাস্তা ব্যবহার নিয়ে তাদের কথাবার্তা হয় এবং পাওনা ফেরত চান। একপর্যায়ে টাকা ফেরত না দেওয়ায় উভয়দের মধ্যে তর্কবিতর্ক হয়। অফিসে ডেকে তারা নাটক সাজিয়েছেন। থানায় যে মামলা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও সুপরিকল্পিত। রাজনৈতিকভাবে আমাদেরকে হেয় করতে একটি মহল নানা ষড়যন্ত্র করছেন বলে দাবি তার।
জুটমিলের অংশীদার মেসার্স প্রিয়ন্তী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী আব্দুল হাই সরকার বলেন, তারা ওইদিন টাকার জন্য গেছে এমন না, কোনো কিছুই না। একটা নাটক সাজানো হয়েছে। এখানে অন্যকিছু ঘটছে। লিখন ও তার বন্ধুদের পরিবারের সাথে তার কথাবার্তা হচ্ছে। তিনি ঢাকা ফিরে তাদের সাথে বসবেন।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, মামলা রেকর্ড করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।