সারাদেশ
চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি এবং দুটি বাটন ফোনসহ মো. সাইদুর রহমান (৩৮) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) ভোর সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়।সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ায় অভিযান চালিয়ে সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষে গ্রেফতারকৃত সন্ত্রাসীকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে যেকোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এই অভিযান স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়িয়েছে এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।