সারাদেশ

খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৯ তরুণ-তরুণী আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৯ তরুণ-তরুণী আটক
খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৯ তরুণ-তরুণী আটক। ছবি: সংগৃহীত

খুলনার একটি আবাসিক হোটেলে চলছিল গোপনে অসামাজিক কার্যকলাপ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে ৯ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নগরীর শিববাড়ি মোড়সংলগ্ন আরাফাত ইন্টারন্যাশনাল হোটেলে এ অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে দু’জন তরুণের পরিচয় মিলেছে— মামুন বিশ্বাস (৩০) ও আমিনুর রহমান (২৭)। বাকি সাতজন তরুণী। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে এই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। সেখানে অসামাজিক কার্যকলাপে জড়িত অবস্থায় ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কেএমপি অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “খুলনার কোনো আবাসিক হোটেলকে অসামাজিক কাজের আস্তানা হতে দেওয়া হবে না। এমন কার্যকলাপ বন্ধে নিয়মিতভাবে অভিযান চলবে।”