সারাদেশ
চুয়াডাঙ্গায় নার্সেস অ্যাসোসিয়েশনের মানববন্ধন
দীর্ঘ ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির ধারক স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (DGNM)-কে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলাতেও মানববন্ধন পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রেহেনা পারভিন-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পারুল মন্ডল, নাজমুল হক, রাজিয়া খাতুন, রেবা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমিন আক্তার।