সারাদেশ

বাগেরহাটে মাজার দিঘির সেই কুমিরটিকে অপসারণের সিদ্ধান্ত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:০৩ এএম

বাগেরহাটে মাজার দিঘির সেই কুমিরটিকে অপসারণের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর মাজার শরীফসংলগ্ন দিঘির কুমিরটিকে আপাতত অপসারণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কুমিরটির উপস্থিতির কারণে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কুমিরটিকে সাময়িকভাবে অন্যত্র স্থানান্তর করা হবে। ভবিষ্যতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে আবারও সেটিকে মাজার দিঘিতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে দর্শনার্থী ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।