সারাদেশ

চুয়াডাঙ্গার উজিরপুর গ্রামে মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৪৩ পিএম

চুয়াডাঙ্গার উজিরপুর গ্রামে মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার উজিরপুর গ্রামে মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে “মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের  ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে এক মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মাদক নিয়ন্ত্রণে সচেতন যুব সমাজের উদ্যোগে আজ শনিবার সন্ধ্যা ৬ টায় উজিরপুরের খলিফাপাড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পুলিশ সুপার চুয়াডাঙ্গা মোহাম্মদ  রুহুল কবীর খান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক সংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে নিজেদেরকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত রাখতে হবে।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত), দামুড়হুদা মডেল থানা সুলতান মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।