সারাদেশ
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৬১ জন
ছবি: সংগৃহীত
রাজধানীসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনব্যাপী একযোগে পরিচালিত এই অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭৪৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৫১২ জন বিভিন্ন অপরাধে জড়িত।
শুক্রবার (১ আগস্ট) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি ও ১০টি ককটেলও উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপরাধ দমনে বিশেষ অভিযান সারাদেশেই অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সারাদেশ নিয়ে আরও পড়ুন