সারাদেশ

দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, গণঅধিকার পরিষদের নেতাসহ ১৫ জন আহত (ভিডিও)


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১১:২০ এএম

দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, গণঅধিকার পরিষদের নেতাসহ ১৫ জন আহত (ভিডিও)
ছবি: সংগৃহীত

রবিবার ভোরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের দিনাজপুর অংশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়, এতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি পার্বতীপুর উপজেলার আমবাড়ি এলাকায় ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হেরিটেজ পরিবহনের একটি রাত্রিকালীন যাত্রীবাহী বাস দ্রুতগামী অবস্থায় দিনাজপুরের উদ্দেশ্যে আসছিল। ভোরের দিকে আমবাড়ী এলাকায় বাসটির চালক স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশের জলাশয়ে খাদে পড়ে যায়।

বাসে থাকা যাত্রীদের মধ্যে কমবেশি ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন যাত্রী হাসপাতাল ত্যাগ করেন, তবে ৬ জন আহত যাত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজন গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান। হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসে থাকা ১৫ জন যাত্রী সকলেই কমবেশি আহত হয়েছেন। তবে কারো অবস্থা গুরুতর নয় এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।