সারাদেশ

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, পুরুষাঙ্গ হারালেন যুবক 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০২:২১ পিএম

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, পুরুষাঙ্গ হারালেন যুবক 
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় মেজবাউল নামে এক যুবকের লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মেজবাউল ইসলাম (৪২) পুনট পূর্বপাড়ার আলতাফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেজবাউল ইসলাম দীর্ঘদিন ধরে একই এলাকার এক গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে বাড়িতে গৃহবধূকে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় আত্মরক্ষায় গৃহবধূ ব্লেড দিয়ে মেজবাউলের পুরুষাঙ্গ কর্তন করেন। ঘটনাস্থল থেকে মেজবাউল পালিয়ে যায়।

অন্যদিকে, আহত মেজবাউল ইসলামকে তার পরিবার জেলার বাইরে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করান। তাদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ওই গৃহবধূ এ ঘটনা ঘটিয়েছেন।

কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন লিঙ্গ কর্তনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গৃহবধূ থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে। মেজবাউল বা তার পরিবার পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।