সারাদেশ

বিরামপুরে ১২ ফুট উচ্চতার গাঁজার গাছসহ আটক ১


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

বিরামপুরে ১২ ফুট উচ্চতার গাঁজার গাছসহ আটক ১
ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ভেটাই গ্রাম থেকে থানা পুলিশ ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ চাষী রাসেল ইসলাম (২১)কে আটক করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশ গাঁজার গাছসহ চাষী রাসেল ইসলামকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

আটককৃত গাঁজাচাষী রাসেল ইসলাম (২১) বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভেটাই গ্রামের হাসানুজ্জামান বিপ্লবের ছেলে।

জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর)  দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভেটাই গ্রামের হাসানুজ্জামান বিপ্লবের ছেলে রাসেল ইসলাম (২১) এর বাড়িতে অভিযান চালান। এসময় রাসেলের নিজ বাড়ির উঠানে রোপনকৃত  একটি ১২ ফুট উচ্চতার গাঁজার গাছসহ রাসেল ইসলামকে আটক করে। এ ঘটনায় বিরামপুর থানায় মামলা হয়েছে।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত রাসেলকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)  সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।