সারাদেশ

নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক, সম্পাদক সজিব


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক, সম্পাদক সজিব
ছবি: সংগৃহীত

নওগাঁ সরকারি কলেজ শাখা ৭৩ সদস্য বিশিষ্ট ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) জাকারিয়া হোসেন জাকির ও সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিষয়টি ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।

নতুন কমিটিতে নেতৃত্ব পেয়েছেন তরুণ ও সংগঠনের অভিজ্ঞ কর্মী মো.রেদওয়ানুল রহমান রওনক-কে সভাপতি এবং মো. সজিব হোসেন-কে সাধারণ সম্পাদক ও মো.নাহিদ হোসেন রাব্বি-কে সাংগঠনিক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৩০ ত্রিশ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে নওগাঁ জেলা দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি রেদওয়ানুল রহমান রওনক বলেন, তারা সংগঠনের নীতি-আদর্শ অনুসরণ করে ছাত্র সমাজের অধিকার আদায়ে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে কাজ করবেন। তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।