সারাদেশ

সারাদেশে পুলিশের অভিযানে ৯৫৬ জন গ্রেফতার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:১৭ এএম

সারাদেশে পুলিশের অভিযানে ৯৫৬ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

সারাদেশে একযোগে পরিচালিত বিশেষ অভিযানে ৯৫৬ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। গ্রেফতারদের মধ্যে ৫৯২ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং বাকি ৩৬৪ জন বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি পাঠান এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এতে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিদের পাশাপাশি মাদক, চুরি, ছিনতাই, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদেরও গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অভিযানে একটি একনলা পাইপগানসহ বিভিন্ন ধরনের অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।