সারাদেশ

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন 
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল রবিবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শত শত মানুষ অংশ নেন।

নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি।

গতকাল রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম।