সারাদেশ
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৮৩১ জন
ছবি: সংগৃহীত
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৮৩১ জন।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে পরিচালিত এই অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে ১ হাজার ২৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, অন্যান্য অপরাধ ও সন্দেহভাজন কার্যক্রমের অভিযোগে আরও ৫৯৮ জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুটি একনলা বন্দুক, দুটি পাইপগান, আটটি কার্তুজের খোসা, ছয় রাউন্ড জীবিত কার্তুজ এবং তিনটি এলজি (লোকাল গান) উদ্ধার করেন।
সারাদেশ নিয়ে আরও পড়ুন