সারাদেশ

চুয়াডাঙ্গার আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২. ৭ ডিগ্রি সেলসিয়াস 


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পিএম

চুয়াডাঙ্গার আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২. ৭ ডিগ্রি সেলসিয়াস 
ছবি: ঢাকাপ্রকাশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ  সোমবার ( ২২ ডিসেম্বর) রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়।  সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৭°C এবং বাতাসের আর্দ্রতা ৯৭%। 

কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। 

গত দু'দিন সুর্যের দেখা মেলেনি এ অঞ্চলে। তবে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও বেলা ১২ টার পর সুর্যের দেখা মিলে। সুর্যের এই উত্তাপটুকুই আর্শীবাদ হয়েছে এ জেলার মানুষের। 

চুয়াডাঙ্গায় ক্রমেই শীত বাড়ায় বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের কষ্ট আরও তীব্র আকার ধারণ করেছে। হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে।
তবে হিমেল বাতাসে শীতের তীব্রতা  বাড়ছে।  বিশেষ  করে  সন্ধ্যা ও সকালে শীত অনুভূত অনেক বেশি হচ্ছে ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯ টায়  দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।  আগামীদিনে তাপমাত্রা আরো কমবে। তবে সুর্যের দেখা মিলবে, রোদ থাকবে।