সারাদেশ
শনিবার দেশের যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
ফরিদপুর, সিলেট ও মৌলভীবাজারের কিছু এলাকায় শনিবার (১০ জানুয়ারি) জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেটে ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন এলাকা, যেমন শাহজালাল উপশহরের ব্লক-এইচ, আই, ই, এফ, জি ও ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাইকমিশন, পুলিশ কমিশনার অফিস এবং আশপাশের এলাকা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকবে।
ফরিদপুরে ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সার্কিট হাউজ, আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা ও রেলস্টেশন ফিডারের এলাকায় একই সময় বিদ্যুৎ থাকবে না।
মৌলভীবাজারে ৩৩ কেভি রিং ফিডারের সংস্কার কাজের কারণে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর হাসপাতাল, কুসুমবাগ, কাজিরগাঁও, পিটিআই, ধরকাপন, সোনাপুর ও ডিসি অফিসের আশপাশের এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নোয়াগাঁও, নতুনবাজার, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, দর্জিরমহল, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, বেরীরপাড়, শাহ মোস্তফা রোড, বড়হাটসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎ ছাড়া থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ পুনঃসংযোগ করা হবে। এই অস্থায়ী অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তারা দুঃখপ্রকাশ করেছে।