সারাদেশ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত
ছবি: সংগৃহীত

মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে কক্সবাজারের টেকনাফে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছীব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সীমান্তের কাছাকাছি এলাকা থেকে হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা সীমান্তে নিরাপত্তা জোরদারসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি চলে আসছিল। দেশটির রাখাইন প্রদেশে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ, আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী ত্রিমুখী সংঘর্ষ চলছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।