সারাদেশ

চুয়াডাঙ্গায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন 


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম

চুয়াডাঙ্গায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন 
ছবি: ঢাকাপ্রকাশ

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপী এ কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। পরে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এরপর মেলায়  স্টলগুলো  ঘুরে দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবীদ মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। 

অনুষ্ঠানে  বিশেষ অতিথি  ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান ও কৃষি) দেবাশীষ কুমার দাস ও অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়ন সম্ভব। কৃষিকে টেকসই করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের বিকল্প নেই।

মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৪টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে উন্নত জাতের ফসল, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষিযন্ত্র প্রদর্শন করা হয়।