সারাদেশ
৯ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তনের কাজের জন্য আজ মঙ্গলবার সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে আগাম বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সিলেট নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন এয়ারপোর্ট থানা ও বাইশটিলা ফিডারের অধীন এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট কার্যকর থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— লাক্কাতুরা, বড়শালা, পুলিশ ফাঁড়ি এলাকা, মঙ্গলীরপাড়, নেছারাবাদ, পাকিস্তান বাড়ি, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, এয়ারপোর্ট থানা এলাকা, ন্যাশনাল রোড, সালেহপুর, ইউনুছ মার্কেট, লিটল লন্ডন, বাইশটিলা এবং আশপাশের এলাকা। সাময়িক এই বিদ্যুৎ বিচ্ছিন্নতায় গ্রাহকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
এদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব এবং বন্দর–পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চট্টগ্রামে যেসব এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে— গাউসিয়া ও গ্রীনভিউ আবাসিক এলাকা, হামজারবাগ লেইন, পশ্চিম শহীদনগর, উত্তর গেট, ফকির টিলা, মির্জাপাড়া, মুরাদনগর, ভান্ডারী গলি, বড় বাড়ি গলি, এশিয়া ফ্যান ফ্যাক্টরি, আমিন জুট মিলস ও আমিন টেক্সটাইল এলাকা, বিবিরহাট কাঁচাবাজার, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড়, সামারহিল, মৌমিনবাগ, ফুলেশ্বরী আবাসিক এলাকা, তাহেরাবাদ, আতুরার ডিপো, সংগীত সিনেমা রোড, জঙ্গলপাড়া, বালুছড়া আবাসিক এলাকা, কুয়াইশ কলেজ এলাকা, হাটহাজারী রোড, খন্দকিয়া বাজার, মাজার গেট, কুলগাঁও আবাসিক এলাকা, বাথুয়া, নজুমিয়া হাট, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু, ব্রাহ্মণহাটসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সাময়িক ভোগান্তি হলেও এই রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।