সারাদেশ
গাজিপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩৫
গাজীপুরের টঙ্গীর দুটি বস্তিতে যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে যৌথবাহিনীর দুটি দল টঙ্গীর এরশাদ নগর বস্তি ও হাজী মাজার বস্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০০ গ্রাম হেরোইন, ৩৪৭টি ইয়াবা, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে আমরা টঙ্গীর দুটি বস্তিতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয়েছে।
পরে তাদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। দুপুরে মামলা শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।