সারাদেশ

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নন্দনপুর ডিআরএস-এর জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা কুমিল্লা সদর ও সদর উপজেলা, কুমিল্লা বিসিক এলাকা, কুমিল্লা ইপিজেড এবং আশপাশের সব এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।