সারাদেশ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২
মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় সিরাজদিখানের নিমতলা আন্ডারপাসের ওপর এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। নিহত সুজন (৩৭) যশোরের কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে ও ইছারুল (২৫) খুলনার ডুমুরিয়ার বাসিন্দা।
স্টেশন অফিসার জানান, যশোর থেকে কাঁচা মালামাল নিয়ে পিকআপ ভ্যানটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে নিমতলা আন্ডারপাসের ওপর পৌঁছালে পিকআপটি সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার পরপরই অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই পিকআপ চালক সুজন নিহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় হেলপার ইছারুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে গাড়িটি এবং নিহতদের মরদেহ হাসাঁড়া হাইওয়ে থানায় পুলিশের হেফাজতে রয়েছে।